ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৬ বিকাল ৫:৩৪

জেলা গোয়েন্দা শাখা, বরগুনা (ডিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৫ মার্চ ২০২৬) বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সালাহউদ্দিন–এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খাজুরতলা এলাকায় মোঃ রফিক মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে সাইফুল ইসলাম বাবু খান (৩০) নামে এক ব্যক্তিকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বাবু খান (৩০) লাকুরতলা, ৩নং ওয়ার্ড, ২নং গৌরিচন্না ইউনিয়ন, বরগুনা সদর উপজেলার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মন্নান ওরফে মনুর পুত্র।

এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার