ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৫-৩-২০২৬ বিকাল ৫:৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৫ মার্চ) ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন বিকেলে কৃষি অফিস মেলা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রূপনচন্দ্র মহন্ত।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন অর রশিদ। এ ছাড়াও অনুষ্ঠানে অন্য কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

কৃষি অফিসার তার সূচনা বক্তব্যে মেলার উদ্দেশ্য ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এইসাথে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, স্টল মালিক ও সাংবাদিকদেরকে মেলায় সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে কৃষি মেলার গুরুত্ব তুলে ধরেন। এই সাথে তিনি পরবর্তী মেলার আরও সমৃদ্ধি কামনা করেন। উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা