ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:৫৭

‘‘ জয়তু বুদ্ধ সাসনম’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় এবারও লাকসাম উপজেলা বাকই ইউনিয়ন মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে জাকজমক পূর্ন ভাবে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। 
কুমিল্লা কোটবাড়ী নব শালবন বিহার অধ্যক্ষ কর্মবীর ভদন্ত শীলভদ্র মহাবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি। প্রধান জ্ঞাতী ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের, আশীবার্দক শাসননিধি ভদন্ত জিনানন্দ মহাথের, উদ্বোধক ড. সুকোমল বড়ুয়া, প্রধান ধর্মদেশক-ভদন্ত ড. জ্ঞানরত্ন মহাথের, মূখ্য আলোচক বিশ্ব নাগরিক ড. ধর্মর্কীতি মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিহার অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাথের, সাধারণ সম্পাদক মাষ্টার সঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ জোটন সিংহ সহ এলাকার দায়ক-দায়িকা উপাসক-উপাসিকাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৌদ্ধ নেতা বিদ্যুৎ বড়ুয়া। দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 
প্রধান অতিথি মো. আবুল কালাম এমপি বক্তব্যে বলেন, আমি প্রথম আপনাদের শুভ কঠিন চীবর দানোৎসবে সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আমাকে আপনাদের কেন্দ্র থেকে সর্বচ্চো ভোটে এমপি হিসেবে পাশ করিয়েছেন। আমি আপনাদের কাছে ঋনী। আপনারা এখন থেকে যা চাইবেন পাইবেন। আমি আমার পক্ষ থেকে আপনাদের সর্বচ্চোটা দিতে প্রস্তুত। আজকে আপনারা আমার কাছে যা দাবী করেছেন আমি দিব ইনশাল্লাহ। আমাকে সকলে দোয়া করবেন। আপনার সকলে ভাল থাকবেন। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত