ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:৪৯
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা এবং কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের অশোভন আচরণের প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছেন সিলেটের সাংবাদিক সমাজ।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আয়োজিত সমাবেশে সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি কিংবা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিবাদী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়-এর সিলেট ব্যুরো প্রধান শহিদুল ইসলাম সোহেল এবং ভোরের আকাশ-এর সিলেট ব্যুরো প্রধান সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
সমাবেশ থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়—সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত