তদারকিতে গাফিলতি ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
রাজধানীর ওয়ারী ও নারিন্দা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নকশাবহির্ভূত অংশ আংশিক অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও থামেনি ভবন নির্মাণের অনিয়ম। অভিযানের রেশ কাটতে না কাটতেই ব্যত্যয়কৃত অংশ সংশোধন না করে সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠানগুলো পুনরায় পুরোদমে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এতে রাজউকের অভিযান-পরবর্তী তদারকি ব্যবস্থার কার্যকারিতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষ করে একই ডেভেলপার প্রতিষ্ঠানের একাধিক নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনার পরও কাজ অব্যাহত থাকায় রাজউকের জোন-৭/১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা এবং ইমারত পরিদর্শক আবু সায়েমের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সহকারী অথরাইজড অফিসারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার কারণেই সংশ্লিষ্ট ডেভেলপার চক্রটি বারবার অভিযানকে পাশ কাটিয়ে অননুমোদিত নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।
রাজউকের নথি পর্যালোচনায় দেখা যায়, গত ১৪ সেপ্টেম্বর জোন-৭/১-এর আওতাধীন পদ্মনিধি লেন, নারিন্দা রোড ও নারিন্দা কাঁচাবাজার এলাকার চারটি নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এবং অথরাইজড অফিসার মো. ইলিয়াসের তত্ত্বাবধানে ওই অভিযানে দুটি ভবনের ব্যত্যয়কৃত আংশিক অংশ ভেঙে ফেলা হয় এবং চারটি বৈদ্যুতিক মিটার ও একটি সার্ভিস তার জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি।
তালিকানুযায়ী, পদ্মনিধি লেনের ২০ ও ২১ নম্বর হোল্ডিংয়ে মো. ইব্রাহিম গংয়ের ছয়তলা নির্মাণাধীন ভবন এবং নারিন্দা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিন্দা রোডের ৩৯ নম্বর হোল্ডিংয়ে মো. জাহিদের নয়তলা ভবনের ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এছাড়া নারিন্দা রোডের ৩০ নম্বর হোল্ডিংয়ে রূপকার ডেভেলপার লিমিটেড ও ডায়েম ডেভেলপার্স লিমিটেডের দুইতলা নির্মাণাধীন ভবন এবং কাঁচাবাজার সংলগ্ন দক্ষিণ মুশুন্দির ২ ও ৩ নম্বর হোল্ডিংয়ে একই দুই প্রতিষ্ঠানের ছয়তলা ভবন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, ৩০ নম্বর হোল্ডিং এবং নারিন্দা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ৩৯ নম্বর হোল্ডিংয়ের বিতর্কিত ভবন দুটি নির্মাণের নেপথ্যে রূপকার ডেভেলপার লিমিটেডের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। রাজউকের অভিযানের পরও কীভাবে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ভবনের কাজ অবাধে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জোন-৭/১-এর সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহার যোগসাজশ ও শিথিল মনোভাবের সুযোগ নিয়েই ডেভেলপার প্রতিষ্ঠানগুলো কাজ এগিয়ে নিচ্ছে।
অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক আবু সায়েমের মাঠপর্যায়ের নজরদারি নিয়েও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিধি অনুযায়ী, ভবন নির্মাণের প্রতিটি ধাপে অনুমোদিত নকশার ব্যত্যয় তদারকি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা থাকলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তাঁর পরিদর্শন প্রতিবেদন এবং অভিযান-পরবর্তী পর্যবেক্ষণে কোনো প্রকার গাফিলতি বা প্রভাবশালী মহলের সঙ্গে আঁতাত রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজউকের জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করে নকশাবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুনরায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
সচেতন মহলের মতে, রাজউকের অভিযান শুধু সাময়িক মিটার জব্দ কিংবা লোকদেখানো আংশিক ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকলে অননুমোদিত ভবন নির্মাণ কখনোই রোধ করা যাবে না। নারিন্দার এসব বহুতল ভবনে নকশাবহির্ভূত কার্যক্রম অবিলম্বে বন্ধের পাশাপাশি দায়ী কর্মকর্তা ও পরিদর্শকদের জবাবদিহিতার আওতায় আনতে উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত