রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলার আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত রিন্টু মন্ডল ও তাঁর ছেলে বিদ্যুৎ হোসেন বেলাল মন্ডল।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার কিশোরপুর গ্রামের কিশোরপুর কামারপাড়া এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২০ অক্টোবর সকালে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়া বেগমের ওপর হামলার অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, হামলায় রুমিয়া বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৬ অক্টোবর তিনি মারা যান।
রুমিয়া বেগমের মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রুমিয়া হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলায় এক নারী আসামিকেও গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এই হত্যাকাণ্ডের পর কিশোরপুর গ্রামে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ