ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ৩১ অক্টোবর (শনিবার) দুুপুরে জেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত কর্মী সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। এ সময় তিনি বলেন ‘যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন, জেল-জুলুম ও হয়রানীর শিকার হয়েছেন কেবল মাত্র তারাই ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে থাকবে।’
এ সময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, যুবদল নেতা ময়নুল হক লিটন, নাছিম ইকবাল পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদল আহ্বায়ক মো. আলতাব হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ