ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানের জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকা, বিভিন্ন প্যাকেটজাত করে খেজুর বিক্রি এবং খাবারে উৎপাদনের তারিখ না থাকায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ওই বাজারে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে পাওয়ার অপরাধে ভৈরব বস্ত্রালয় মালিককে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও অনুমোদন ব্যতীত বিভিন্ন প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকা, একই অপরাধে সালমান সাইফ এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকা এবং মেসার্স শান্ত এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকা এবং খাবার পণ্যের উৎপাদন তারিখ না থাকায় মাম ফুডস মালিককে ১ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত