ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেলাবোতে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১


রমজান আলী জুয়েল, বেলাব photo রমজান আলী জুয়েল, বেলাব
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ১১:৪৬

নরসিংদীর বেলাবোতে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ  ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। ৩০ তারিখ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এস এম মো: আমান উল্লাহ-এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে চেকপোস্ট বসান। এসময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট, ১২-০৭৭৬) থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়  জিরার বস্তা।

অভিযানকালে ট্রাকের চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম মো: মোস্তাক আহমেদ (৩২)। সে গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার কান্দিয়া গ্রামের মো: আলমের ছেলে।

পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৬০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ২৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।

জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরাকারবারিরা অত্যন্ত চতুরতার সাথে ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল। দূর থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে ট্রাকটিতে করে মূল্যবান জিরা পাচার করা হচ্ছে।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এস এম আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ