বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে সানিয়া-শোয়েবের সঞ্চালনায় ‘মির্জা-মালিক শো’
সানিয়া মির্জা ও শোয়েব মালিকের দাম্পত্য জীবন সপ্তাহখানেক ধরে ইন্টারনেটে আলোচিত। শোনা যাচ্ছিল, পাক-ভারত এই দম্পতি বিয়ে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। কিন্তু তাদের সম্পর্কে নিলো নতুন মোড়, দুজনে একসঙ্গে হোস্ট করতে যাচ্ছেন একটি নতুন টিভি শোয়ের।
সানিয়া ও শোয়েবের আলাদা থাকার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে কয়েক দিন ধরে। তবে ছেলে ইজহান মির্জা মালিককে দুজনে মিলেই দেখাশোনা করছেন। রিপোর্ট অনুযায়ী, দুজনেই তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করে ফেলেছেন, কিছু আইনি জটিলতা রয়েছে।
বিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকা দুই তারকা হঠাৎ করে নতুন ঝলক দেখাতে যাচ্ছেন। পাকিস্তানি চ্যানেলে পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য মির্জা মালিক শো’, যার সঞ্চালক সানিয়া ও শোয়েব।
এই শোয়ের একটি পোস্টার উর্দুফ্লিক্স নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শেয়ার করেছে। সেখানে দুজনকে একসঙ্গে হাসিমুখে ফটোসেশনে পোজ দিতে দেখা গেছে।
ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকাকে একসঙ্গে হাসিমুখে দেখে অনেক ভক্ত স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার দাবি করেছেন, বিয়ে বিচ্ছেদের খবর এই শোয়ের স্টান্টবাজির অংশ ছিল।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার