গোল করে তিতেকে জবাব দিলেন ফিরমিনো
লিভারপুলের জার্সিতে গোল করে ব্রাজিল কোচ তিতেকে জবাব দিয়েছেন রবার্তো ফিরমিনো। অ্যানফিল্ডে সাউদাম্পটনের বিপক্ষে মাত্র ৬ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এই ফরোয়ার্ড। নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার রাতের ম্যাচে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল।
অ্যানফিল্ডে ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফিরমিনো। স্কটিশ রাইটব্যাক অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে হেড করে গোলটি করেন তিনি। নবম মিনিটে সমতায় ফেরে সাউদাম্পটনও। ফিরমিনোর মতোই জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি-কিকে হেড করে দলকে সমতায় ফেরান চে অ্যাডামস।
২১ মিনিটের মাথায় ফের লিড নেয় লিভারপুল। সাউদাম্পটনের বিপদসীমায় লিভারপুল জোরাল আক্রমণ চালালে বেশ কয়েকটি সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। হার্ভে ইলিয়টের ক্রসে ভলি শটে গোল করেন নুনেজ। বিরতির ৩ মিনিট আগে ব্যবধান আরও বাড়ান উরুগুয়ের তারকা নুনেজ। বাঁ দিক থেকে রবার্টসনের পাসে স্লাইডিং শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
১৪ ম্যাচ শেষে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ১৫ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে থাকা সাউদাম্পটন লড়ছে রেলিগেশন এড়াতে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!