ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দরপতন শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৩:৪

দেশের শেয়ারবাজারে রোববার (১৩ নভেম্বর) শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সূচকের পতনের হয়েছে। এদিন সূচকের সঙ্গে পতন হয়েছে লেনদেনেরও। অপরিবর্তিত ছিল বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭০ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে ২ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৫ কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৮৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৭২৪ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৩৬ পয়েন্টে, সিএসসিএক্স ৭৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৬৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮১ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৭৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৯৪টির। দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা