ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

২০২৩ সালে ব্যাংক বন্ধ ২৪ দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:২

২০২৩ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী বছর দেশের তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে।

রেবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২০২৩ সালে ছুটির তা‌লিকার মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবেবরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবেকদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশমাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এসব দিনগুলোতে কোনো ব্যাংক লেনদেন হবে না।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে।

 

প্রীতি / প্রীতি

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা