পরী-রাজ-মিম ইস্যুকে ইঙ্গিত করে যা বললেন সুবাহ
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলছেন। মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের এই টানাপোড়েন। পরীমনির অভিযোগ রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।
এদিকে পরী-রাজ-মিম ইস্যুটিকে ইঙ্গিত করে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। গত শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় পরীমনিকে ট্যাগ করে দেওয়া স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, এত কিছু দেখে বলতেই হচ্ছে, সংসার সুখের হয় রমণীর গুণে নয়, পুরুষের ভালো চরিত্রে। আমিও কিন্তু আমার জীবনে ভুক্তভোগী ছিলাম।
সুবাহর সেই পোস্টে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, আপনার চরিত্র কেমন? জবাবে নায়িকা লিখেছেন, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কোনোদিন দশজনকে নিয়ে ঘুমাইনি। আমার জন্য কারো সঙ্গে ব্রেকআপ হয়নি। যার যার কর্ম পরিণতির কারণেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছি।
অন্যজন লিখেছেন, একজনের নয়, দুজনের চরিত্র ঠিক থাকলে যেকোনো সম্পর্ক মধুর হয়। তার জবাবে সুবাহ লেখেন, ভাই এসব জ্ঞানের কথা আমাকে শুনায়েন না ঠিক আছে! একজনের চরিত্রের কারণে একটি সংসার ভাঙে, মাথায় রাখবেন।
আরেকজন লিখেছেন, মিলমিশ না হলে কোনো কিছু দিয়েই সংসার সুখের হয় না। তার প্রতিউত্তরে ‘বসন্ত বিকেল’-এর নায়িকা লিখেছেন, মিলমিশ বড় কথা না। যে কারো চরিত্রের সমস্যা থাকলে অবশ্যই সে সংসারে আগুন লাগবে।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন