ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে প্রথম মেধাতালিকায় ভর্তি ৭৫৯ জন


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ১ম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ১ হাজার ৪৯০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৭৫৯ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।
 
তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৭৫৯ জন। এতে আসন ফাঁকা রয়েছে ৭৩১টি। ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছে ৩৮৬ জন, ‘বি’ ইউনিটে ২২২ এবং 'সি' ইউনিটে ১৫১ জন শিক্ষার্থী। এছাড়াও ‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ৩৬৪টি, ‘বি’ ইউনিটে ১৯৯টি এবং 'সি' ইউনিটে ১৬৮টি।
 
পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৫-১৬ নভেম্বর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে৷ এবং ১৮ নভেম্বর থেকে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে ৷
 
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://bu.ac.bd) থেকে জানা যাচ্ছে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?