ঝোপঝাড়ের পেছনে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতাম : জয়া
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন।
অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন। এসময় জয়া বচ্চন তার ক্যারিয়ারের গোড়ার দিকে পিরিয়ডের দিনগুলোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
স্মৃতিচারণ করে জয়া বচ্চন বলেন—‘ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমরা যখন আউটডোরে শুটিং করতাম আমাদের ভ্যানিটি ভ্যান ছিল না। আমাদের ঝোপঝাড়ের পেছনে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতে হতো। মানে পুরো পাগল পাগল পরিস্থিতি! টয়লেট থাকত না, প্রকৃতির ডাক আসলে মাঠে বা পাহাড়ের ওপর চলে যেতে হতো। খুব অদ্ভুত পরিস্থিতি ছিল, যা খুবই লজ্জাজনক!’
সত্যি কথাগুলো এমন খোলামেলাভাবে বলার জন্য ক্ষমা চেয়ে নেন জয়া। তারপর এই প্রবীণ অভিনেত্রী বলেন, ‘প্যাড ফেলার জন্য আমরা সঙ্গে প্লাস্টিকের ব্যাগ রাখতাম। সেই প্যাড বাস্কেটে রেখে দিতাম, বাড়ি এসে সেগুলো থেকে মুক্তি পেতাম। ভাবতে পারো কখনো কখনো একসঙ্গে চারটি স্যানিটারি কাপড় নিয়ে কাজ করে যেতাম? খুব অস্বস্তি হতো। যখন ছোট ছিলাম আমরা স্যানিটারি কাপড় ব্যবহার করতাম। কিন্তু আজকের মতো সুবিধা ছিল না, তোমরা যেমন ছিপকে নাও (প্যান্টিতে)। আমাদের একটা বেল্ট বানাতে হতো, এরপর সেই বেল্টে টাওয়ালগুলো বাঁধতে হতো। খুব বাজে পরিস্থিতি ছিল।’
নব্য নাভেলি নন্দা বচ্চন পরিবারের সব সদস্যের সঙ্গে খুব সহজে সবকিছু শেয়ার করতে পারেন। এর আগে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন—‘আমি সৌভাগ্যবান। কারণ এমন একটি বাড়িতে বড় হয়েছি যেখানে ঋতুস্রাব নিয়ে কথা বলাটা খুব সহজ ছিল।’ সেই চিত্র এবার ধরা দিলো নব্যর পডকাস্টে।
নব্য ২০২০ সালে মেয়েদের জন্য ‘আরা হেলথ’ নামে একটি অনলাইন হেলথকেয়ার পোর্টাল খুলেছিলেন। এছাড়া ‘নাভেলি’ নামে একটি ক্যাম্পেইন প্রজেক্ট শুরু করেছেন তিনি। যার মাধ্যমে মেয়েদের সমানাধিকারের লড়াই চালাচ্ছেন বিগ-বির নাতনি।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে নিজের ‘আরা’ নামে স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।
অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে— বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।
প্রীতি / প্রীতি
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই
কটাক্ষের শিকার সাই পল্লবী
কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি
ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা
‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম
ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল