অ্যাকচুয়ারি হতে আগ্রহী শিক্ষার্থীদের আবারও স্কলারশিপ দিচ্ছে মেটলাইফ
অ্যাকচুয়ারীতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেটলাইফ বাংলাদেশ তার ফ্ল্যাগশিপ ‘‘প্রফেশনাল অ্যাকচুয়ারিয়াল স্টাডি স্কলারশিপ’’ প্রোগ্রামের মাধ্যমে বৃত্তি প্রদান করছে। স্কলারশিপটি পেতে ৩০ নভেম্বর ২০২২ তারিখে বা তার আগে শিক্ষার্থীরা তাদের আপডেট করা সিভি জমা দিতে হবে https://metlifebd.online/518538 এই লিংকের মাধ্যমে।
বীমা কোম্পানির বিভিন্ন আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা খাতের সমৃদ্ধি ও বর্ধিতকরণ সহজতর করতে অ্যাকচুয়ারিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ^ব্যাপী অ্যাকচুয়ারি পেশার জন্য আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ রয়েছে।
যারা অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য এটিই একমাত্র বেসরকারী-খাতের স্কলারশিপ প্রোগ্রাম। অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, পরিসংখ্যান, অর্থনীতি, এবং ফিনান্সিয়াল এ্যনালিসিসে আগ্রহ এবং গণিত উৎসাহীদের জন্য বৃত্তিটি বিশেষভাবে উপযোগী।
স্কলারশিপটি বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং প্রাপকদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য, মেটলাইফ বাংলাদেশ অ্যাকচুয়ারি স্টাডি এবং সার্টিফিকেশনের সম্পূর্ণ খরচ বহন করবে যার মধ্যে রয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন ফি, বার্ষিক সদস্য ফি, অধ্যয়নের উপকরণ, ক্যালকুলেটর, পরীক্ষা সফলভাবে সমাপ্ত করার জন্য আর্থিক পুরস্কার এবং সার্টিফাইড অ্যাকচুয়ারির মেন্টরশিপ।
স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য করে, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বছরের পর বছর ধরে, শিক্ষার্থীদের মধ্যে অ্যাকচুয়ারিয়াল স্টাডি নিয়ে আগ্রহ বাড়ছে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পরে। এই স্কলারশিপ সেসব শিক্ষার্থীদের সুযোগ করে দিবে মেটলাইফের প্রতিভাবান অ্যাকচুয়ারিদের মেন্টরশিপ এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে।’’
এমএসএম / এমএসএম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়
কমলো সোনার দাম
ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০
সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০
সোনার দাম আরও বাড়ল
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%
একদিন পরই বাড়ল সোনার দাম
কমলো সোনার দাম
সবজির বাজারে বৃষ্টির বাগড়া, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি
বিনিয়োগ সংস্কারে উদ্যোগ: বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখায়
ফের কমেছে সোনার দাম
লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম