ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন মিমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১১:৫৪

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী বিভিন্ন সময় সামাজিক নানান কাজেও অংশ নিয়ে থাকেন। অভিনেত্রী এবার পাঁচজন অতিদরিদ্র, অসহায় যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন। তাদের চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিনযুক্ত খাবার ও অন্যান্য যাবতীয় খরচ দেবেন মিমি।

শুক্রবার (১১ নভেম্বর) অভিনেত্রী নিজেই এসব কথা জানিয়েছেন।

জানা যায়, পশ্চিমবঙ্গের ভাঙড় ১ নম্বর ব্লকে বর্তমানে ৭৩ জন যক্ষ্মা রোগী আছেন। যাদের অনেকেই অসহায় ও দরিদ্র। এই চিকিৎসার খরচ মেটানোর সামর্থ্য নেই। এমনই পাঁচ রোগীকে দত্তক নিয়েছেন মিমি। পাশাপাশি অন্যদেরও আহ্বান জানিয়েছেন মানবিক কাজটি করার জন্য।

ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব পান মিমি। শুক্রবার ছুটে যান হাসপাতালে। হাসপাতালে ঘুরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সেখানকার চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেন। এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও বিশেষ আলোচনায় বসেন।

এরপর পাঁচ যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার কথা জানিয়ে মিমি বলেন, ‘যক্ষ্মা রোগীদের মাসিক খরচ খুব বেশি না। যাদের সামর্থ্য আছে, তাঁরাও কয়েকজন রোগীকে দত্তক নিতে পারেন।’

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘খেলা যখন’। অরিন্দম শীল পরিচালিত এই সিনেমা তার সঙ্গে আরও আছেন অর্জুন চক্রবর্তী, বিক্রম ঘোষ, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল