ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ম্যানইউ বিশ্বাসঘাতকতা করেছে, কোচের প্রতিও সম্মান নেই : রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১১:৫৬

নিজের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী দলটি সিআরসেভেনের সঙ্গে ‘প্রতারণা’ করেছে। এমনটিই জানিয়েছেন রোনালদো। টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় ইউনাইটেডের উচ্চ মহল থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কি না, জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে দল ছাড়তে চাপ দেওয়ার চেষ্টা করেছিল। শুধু কোচই নন, আরো দু-তিনজন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি। আমার মনে হয়, কিছু লোক আমাকে ম্যানইউতে চায় না। এই মৌসুমেও নয়, গত মৌসুমেও এমনটা হয়েছে। ’

ম্যানইউয়ের বর্তমান কোচ এরিক টেন হাগের প্রতি কোনো সম্মান নেই বলেও জানান রোনালদো, ‘তার প্রতি আমার কোনো সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান, আমারও আপনার প্রতি কোনো সম্মান নেই। ’

ইউনাইটেডে সমর্থকদের সত্যটা জানা দরকার বলে মনে করেন রোনালদো, ‘আমি মনে করি, সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি। স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনো পরিবর্তন আসেনি, কিছুই বদলায়নি। আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি, আমি সমর্থকদের ভালোবাসি, তারা আমাকে সমর্থন দিয়েছে কিন্তু তারা যদি অন্য কিছু চায় তবে ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন। ’

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের