নারী উদ্যোক্তা ও রন্ধনশিল্পী ফারজানা বাতেন এর রেসিপি : চিজি কুনাফা
যা যা লাগবেঃ
* লাচ্ছা সেমাই -১/২ কেজি কুচি করে নেয়া
* মাখন- ১০০গ্রাম
* অরেঞ্জ ফুড কালার - ১/২ চা চামচ
* দুধ -১/২ কাপ

ফিলিং বানানোর জন্য লাগবেঃ
* মোজারেলা ক্রিম চিজ- ২ কাপ
* গুড়া দুধ -১/২ কাপ
* ভ্যানিলা এসেন্স -১চা.চা
* ফ্রেশ ক্রিম - ১কাপ

সিরা বানানোর জন্য লাগবেঃ
* চিনি -১কাপ
* পানি - ১/২ কাপ
* লেবুর রস - ১ টে.চা
* গোলাপ জল -১চা.চা
যেভাবে তৈরি করবেনঃ
একটি পাত্রে দুধ , ক্রিম, ভ্যানিলা , চিজ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । অন্য একটি বাটিতে দুধ, মাখন মিশিয়ে লাচ্ছা সেমাই এর সাথে ভালো করে মিশাতে হবে। এবার ওভেন প্রুফ বাটিতে ১ টেবিল চামচ মাখন ও ফুড কালার মাখিয়ে নিতে হবে । অর্ধেকটা মাখনে মিশানো কুনাফা ফিলো সমান করে চেপে পুরো পাত্রে বিছিয়ে নিতে হবে । এর উপর চিজ মিশ্রনটুকু দিয়ে বাদাম ছিটিয়ে দিতে হবে । সর্বশেষে বাকী অর্ধেকটা কুনাফা ফিলো ক্রিম এর উপর বিছিয়ে দিতে হবে ।প্রিহিটেড ওভেনে ২০০’ সে.তাপমাত্রায় ৪০ মিনিট বেক করতে হবে । ২ ঘন্টা ঠান্ডা হতে দিতে হবে । এবার সিরা বানিয়ে এর মধ্যে লেবুর রস মিশাতে হবে । এরপর গোলাপ জল মিশিয়ে গরম সিরা ঠান্ডা কুনাফার উপর ঢালতে হবে । এর উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিতে হবে। কুনাফা গরম অথবা ঠান্ডা দুভাবেই পরিবেশন করা যায় ।
এমএসএম / এমএসএম
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন