ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাক্টর কেড়ে নিল অভিনেত্রীর প্রাণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১২:২৪

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মারাঠি টিভি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। গত শনিবার (১২ নভেম্বর) রাত ১১টায় মহারাষ্ট্রের কোলাপুরের কাছে একটি সিমেন্ট মিক্সার ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কল্যাণীকে বহন করা মোটর সাইকেলের। এতে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে গেলে কল্যাণীকে পিষে দেয় ট্রাক্টরটি। তার বয়স হয়েছিল ৩২ বছর। খবর এনডিটিভির।

কোলাপুর পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন—‘দুর্ঘটনার পর কল্যাণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে।’

কোলাপুরের রাজারামপুরীর বাসিন্দা কল্যাণী। হালোন্ডিতে তার একটি রেস্তোরাঁ ছিল। রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।‘তুজ্যত জীব রাঙ্গালা’, ‘দাকখানছা রাজা জ্যোতিবা’-এর মতো অনেক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন কল্যাণী। 

প্রীতি / জামান

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল