ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শরণার্থী ক্যাম্প থেকে বিশ্বকাপ দলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:০

স্বপ্ন সত্যি হলো আলফোনসো ডেভিসের। ৩৬ বছরে প্রথমবার কানাডা বিশ্বকাপ খেলতে যাচ্ছে তাকে সঙ্গে নিয়ে। জন হার্ডম্যানের ২৬ জনের দলে জায়গা পেয়েছেন শরণার্থী ক্যাম্পে জন্ম নেওয়া এই ফুটবলার।

কানাডার ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরিতে পড়লেও কাতারে যাচ্ছেন। বায়ার্ন মিউনিখে ব্যাকলাইনে থাকলেও জাতীয় দলে ডেভিস খেলেন আক্রমণভাগে। দলে জায়গা পেয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

টুইটারে নিজের অতীত টেনেছেন ডেভিস, ঘানায় একটি শরণার্থী ক্যাম্পে যার জন্ম। তার বাবা মা ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় লাইবেরিয়া থেকে পালিয়ে আশ্রয় নেন আফ্রিকান দেশটিতে। সেখান থেকে পরে কানাডায় চলে আসেন, যখন ডেভিসের বয়স মাত্র চার বছর।

ডেভিস টুইটারে লিখেছেন, ‘একটি শরণার্থী ক্যাম্পে জন্ম নেওয়া শিশুর তো এতদূর আসার কথা না। কিন্তু আমরা এখন বিশ্বকাপে যাচ্ছি। কাউকে বলতে দেবেন না যে আপনাদের স্বপ্নগুলো অবাস্তব। স্বপ্ন দেখতে থাকুন, অর্জন করতে থাকুন।’

বিশ্বকাপ শুরুর আগে ডেভিস ও তার সতীর্থরা ১৭ নভেম্বর জাপানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। তাদের কাতার অভিযান শুরু হবে বেলজিয়ামের বিপক্ষে। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের