ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বভ্রমণ শেষে ট্রফি এখন কাতারে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:৪০

বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চল ঘুরে রবিবার (১৩ নভেম্বর) ফুটবল বিশ্বকাপের আসল ট্রফি কাতারে পৌঁছেছে। ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে বৈশ্বিক সবচেয়ে বড় এই আয়োজন। খবর গাল্ফ টাইমসের।

এবারের বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয় মে মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসহ অন্যান্য দেশেও এটি নেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ট্রফি অন্যান্য দেশে নেওয়ার রীতি চালু হয় ২০০৬ সালে। ট্রফি অন্যান্য দেশে নেওয়ার ফলে ফুটবল ভক্তরা এটি দেখার সুযোগ পায়। মোট ৩২ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।

জানা গেছে, আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি এখন থেকে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি এবং ফিফার তত্ত্বাবধানে থাকবে।

ফিফার নিয়ম অনুযায়ী, শুধু সাবেক চ্যাম্পিয়ন ও রাষ্ট্রপ্রধানদের ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। এটি অস্থায়ীভাবে বিজয়ী দলের জন্য রাখা হয়। পরে একই ধরনের একটি ট্রফি জয়ী দলের কাছে দেওয়া হয়। অন্যদিকে আসল ট্রফি চলে যায় ফিফার কাছে।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের