ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বয়স নিয়ে স্বস্তিকাকে খোঁচা, অশ্লীল ভাষায় মীরের প্রতিবাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:৪৩

ভারতীয় বাংলা সিনেমার বিতর্কিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বছরজুড়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আলোচনায় থাকেন। এবার তার পরবর্তী সিনেমার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বয়স নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। আর এ পরিস্থিতিতে ‘অশ্লীল’ ভাষায় প্রতিবাদ জানালেন স্বস্তিকার বন্ধু মীর আফসার আলী।

আগামী ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে স্বস্তিকার পরবর্তী সিনেমা ‘কালা’। অনভিতা দত্ত পরিচালিত এ সিনেমার কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন স্বস্তিকা। তাতে একজন লিখেন, ‘মুখে বয়সের ছাপ চলে এসেছে।’ বরাবরই স্পষ্টবক্তা স্বস্তিকা। নেটিজেনের মন্তব্যের জবাবে তিনি লিখেন, ‘না হলে কী হবে?’ দু’জনের এই আলাপচারিতার মাঝে আবার তীব্র প্রতিক্রিয়া দেন মীর। নিন্দুককে কটাক্ষ করে একটি মন্তব্য করেন মীর, যা প্রকাশের অযোগ্য।

এসব মন্তব্য ঘিরে তর্ক-বিতর্কের ঝড় বইছে নেটদুনিয়ায়। নেটিজেনদের পাশাপাশি সেখানে যোগ দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। কেউ কেউ মীরের মন্তব্যে ব্যবহৃত শব্দকে ‘অশ্লীল’ বলছেন। তার মতো মানুষের শব্দ চয়ণের রুচি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পরবর্তীতে মীর তার মন্তব্যটি মুছে ফেলেন।

স্বস্তিকা ও মীরের বন্ধুত্ব বহু পুরোনো। ‘মাইকেল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। চার বছর পর ফের নবাগত পরিচালক অভিজিৎ শ্রী দাসের ‘বিজয়ার পরে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে মীর-স্বস্তিকাকে। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল