বায়োপিকে কেন আপত্তি মিঠুনের?
প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই বার বার তাকে গায়ের রং নিয়ে নানা কটূ কথা শুনতে হয়েছে। তিনি এখন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ‘সারেগামাপা লিটল চ্যম্পস’-এর মঞ্চে তিনি আসেন পদ্মিনী কোলাপুরীর সঙ্গে। সেখানে এসেই অভিনেতা জানান, তিনি চান না তার কোনও বায়োপিক কখনও বানানো হোক। কিন্তু কেন?
নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলির কথা বলতে গিয়েই খানিকটা অভিমানী মহাগুরু। কণ্ঠে ধরা দিল ফেলে আসা দিনগুলোর তরতাজা স্মৃতি।
তিনি বলেন, ‘‘আমি কখনও চাইব না আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তা অন্য কেউ ভোগ করুক। নিজের গায়ের রঙের জন্য পদে পদে হেনস্থা হতে হয়েছে আমাকে। চূড়ান্ত অসম্মানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমন দিন গিয়েছে যে, খালিপেটে ঘুমাতে হয়েছে। একা একাই কেঁদেছি। এমন অনেক দিন হয়েছে, যখন ফুটপাথই ছিল আমার আশ্রয়।
‘‘আমি চাই না, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি অন্য কেউ সেই কষ্টের মুখোমুখি হোক। সেই কারণে চাই না, আমার উপর বায়োপিক তৈরি হোক। মহাগুরুর কথায়, আমার জীবনে কাউকে প্রভাবিত করবে না। বরং উল্টোটাই হতে পারে। মানসিক ভাবে ভেঙে দিতে পারে। তেমনটা হোক সেটা আমি চাই না। আমি কিংবদন্তী হতে পেরেছি অসংখ্য হিট দিয়েছি বলে নয়, বরং আমি আমার কষ্টগুলো চেপে রেখেছি সে জন্যই।’’
মিঠুন চক্রবর্তীকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। আগামী মাসে মুক্তি পাবে তার বাংলা ছবি ‘প্রজাপতি’। ছবিতে দেবকে দেখা যাবে মিঠুনের সঙ্গে, এ ছাড়াও রয়েছেন মমতা শংঙ্করও।
আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন