সংসার ভাঙার গুজব ভিত্তিহীন : মিথিলা
তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙার গুজবে সরব সোশ্যাল মিডিয়া। এমন খবরে চিন্তায় পড়েছেন তাদের অনুরাগীরা। তবে বিচ্ছেদের খবরে পানি ঢেলে দিয়েছেন মিথিলা।
তিনি জানান, সংসার ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।
বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাংককে অবকাশ যাপনে গেছেন মিথিলা। সেখানকার অলিগলি ঘুরে বেশ ভালো সময় কাটাচ্ছেন তারা। তবে এই ট্যুরে দেখা মেলেনি সৃজিতের।
গত শনিবার (১২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
ক্যাপশনে জন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছেন, এখানে রাগের দরকার নেই। এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।
অন্যদিকে প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করে মিথিলা লেখেন, কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?
তারকা দম্পতির এমন পোস্টে অনেকের মনেই প্রশ্ন জাগে, তারা কি বিচ্ছেদের পথে হাঁটছেন? আদৌতে এমন কিছুই ঘটছে না, সেটি নিশ্চিত করেছেন মিথিলা।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের