ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

করোনায় মৃত কর্মকর্তার পরিবারকে সাউথইস্ট ব্যাংকের অনুদান প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ৪:৪০
করোনায় সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মৃত কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথইস্ট ব্যাংক পরিবার। মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কাওরানবাজার শাখার ফরেন ট্রেড এ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
 
করোনায় মৃত ব্যাংক কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মরহুমের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আর্থিক অনুদানের চেক প্রদান করে ব্যাংকটির চেয়ারম্যান। এই সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আগামীতে মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি প্রদান করেন।
 
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির বলেন, মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের মতো অসংখ্য নিবেদিত প্রাণ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই সাউথইস্ট ব্যাংক আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। করোনা মহামারি শুরু হওয়ার পর ব্যাংকের সহকর্মীরা সর্বোচ্চ সুরুক্ষা নিশ্চিতের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করে আসছে।
 
এই সময় ব্যাংকটির যেসব কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা নিশ্চিতকল্পে ব্যাংকের তরফ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করার কথা উল্লেখ করনে তিনি।
 
গত ৯ জুলাই ২০২১ আমরা আমাদের অত্যন্ত প্রতিশ্রুতিশীল কর্মকর্তা মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনকে অকালে হারিয়েছি। তার অকাল প্রয়াণে আমরা সাউথইস্ট ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আগামীতেও এই পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করছি।
 
চেক হস্তান্তর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন

টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব

সোনার দাম ভরিতে আরো ৪৪৩২ টাকা কমলো