ববিতে ‘বঙ্গবন্ধুর সংস্কৃতি দর্শন ও রাষ্ট্রনীতিতে তার প্রয়োগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে "বঙ্গবন্ধুর সংস্কৃতি দর্শন ও রাষ্ট্রনীতিতে তার প্রয়োগ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁর রাজনৈতিক দর্শনের সাথে বাঙালী সংস্কৃতির একটি বড় সমন্বয় ঘটিয়েছিলেন। তিনি চেয়েছেন বাঙালীর আত্মপরিচয় প্রতিষ্ঠা, আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার ক্ষমতা অর্জন করা। যে কারণে তাঁর দর্শনের প্রতিফলন ঘটেছিলো 'জয় বাংলা' শ্লোগানের মধ্য দিয়ে। জয় বাংলাকে যদি একটি দর্শন হিসেবে দেখা হয় তবে এটি শুধুমাত্র ভৌগলিকভাবে জয় নয় বরং তা ছিলো অর্থনৈতিক জয়, সামাজিক জয়, সাংস্কৃতিক জয়, প্রশাসনিক জয় এবং সম্মিলিত ভাবে বাঙালীর জয়।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল ৷
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সেমিনারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়াসহ ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied