ট্রেডিশনাল পদ্ধতিতে মুগ পাক্কন পিঠা
পিঠা শিল্পী জান্নাতুল ফেরদৌস এর রেসিপি
পিঠা তৈরির জন্য যা যা লাগবে:
প্রথম পর্যায়:
* আতপ চালের গুড়া ২কাপ
* মুগ ডাল: দেড় কাপ (সিদ্ধ করে পাটায় পিসে নিতে হবে)
* ডিম : ১ টি
* পানি: আড়াই কাপ
* লবন: ১ চিমটি
* তেল (ভাজার জন্য): হাফ লিটার
* গুড় : হাফ কেজি

দ্বিতীয় পর্যায় :
# আড়াই কাপ পানির সাথে পিষে নেয়া মুগ ডাল মিশিয়ে সাথে লবন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
# এরপর ভাল করে ফুটিয়ে এই ফূটন্ত ডালে চালের গুঁড়া ঢেলে অল্প আঁচে ১৫ থেকে ২০ মিনিট সিদ্ধ করে নিতে হবে।
# এপর্যায়ে চুলা থেকে পাতিল নামাতে হবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে এলে এতে একটি ডিম মিশিয়ে হাত দিয়ে ঢলে ঢলে সুন্দর করে খামির তৈরি করে নিতে হবে।
# খামির হয়ে গেলে পরিষ্কার পাতলা একটি কাপড়ের টুকরা পানিতে ভিজিয়ে পানি চিপে ঐ কাপড়টি দিয়ে খামির ঢেকে রাখতে হবে।
এখন এই খামির থেকে পরিমাণ মতো খামির নিয়ে পছন্দ মতো ডিজাইন করে করে পিঠা বানাতে হবে।

৩য় পর্যায়ে
# গুড় আর পানি মিশিয়ে চুলায় বসিয়ে এক তারের একটা সিড়া রেডি করে নিতে হবে।
# এরপর কড়াইয়ে তেল গরম করে পিঠা দিয়ে দিতে হবে।
# এবার মাঝারি আঁচে উল্টে পাল্টে বাদামি করে ভেজে তেল ঝড়িয়ে সিড়ায় ছেড়ে দিতে হবে।
# ১৫/২০ মিনিট পর সিড়া থেকে উঠিয়ে ঠান্ডা করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত