ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১২:১৫

আসন্ন আইপিএলে নাও দেখা যেতে পারে প্যাট কামিন্সকে- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। শেষমেশ সত্যি হল জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে প্যাট কামিন্স জানিয়ে দিলেন, তিনি পরবর্তী আইপিএল মৌসুমে অংশ নেবেন না।

ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই যে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সে কথাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অজি তারকা। অ্যাশেজ সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে বিশ্রাম দরকার বলেই মনে করছেন তিনি।

এদিকে কেকেআর ট্রেড উইন্ডো দিয়ে ইতিমধ্যেই তিন ক্রিকেটারকে দলে নিয়েছে। তারা গুজরাট টাইটান্সের কাছ থেকে কিনেছে লুকি ফার্গুসন ও রহমানউল্লাহ গুরবাজকে। দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে কিনেছে শার্দুল ঠাকুরকে। যদিও শার্দুলকে দলে নেওয়ার জন্য আমন খানকে দিল্লির হাতে তুলে দিতে হয়েছে নাইট রাইডার্সকে।

আইপিএলের পরবর্তী মিনি নিলাম আয়োজিত হবে ২৩ ডিসেম্বর। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের