ভারত সিরিজের নিউ জিল্যান্ড দলে নেই গাপটিল, বোল্ট
ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্ট। প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, বোল্ট ও গাপটিলের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। সামনে আরও অনেক আন্তর্জাতিক ক্রিকেট আছে। সম্প্রতি নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান বোল্ট। যদিও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন গাপটিল। কিন্তু কোনও ম্যাচ খেলা হয়নি তার। নির্বাচকরা টপ অর্ডারে ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ওপর ভরসা রাখেন।
আগামী ১৮ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন হার্ড হিটিং ওপেনার অ্যালেন। ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, শেষবার তিনি এই ফরম্যাটে খেলেন ২০১৭ সালে।
অ্যালেন তার ক্যারিয়ার শুরু করেছেন দারুণ সম্ভাবনা জাগিয়ে। ২৩ টি-টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে ৫৬৪ রান। ওয়ানডেতে আট ম্যাচ খেলে করেছেন ৩০৮ রান।
বিয়ের কারণে ক্রাইস্টচার্চে তৃতীয় ওয়ানডেতে খেলবেন না অলরাউন্ডার জেমস নিশাম। ওই ম্যাচে তার স্থলাভিষিক্ত হবেন হেনরি নিকলস। পিঠের ইনজুরির কারণে সুযোগ হয়নি বেন সিয়ার্স ও কাইল জেমিসনের।
বোল্টের অনুপস্থিতিতে পেস বিভাগ সামলাবেন টিম সাউদি, ম্যাট হেনরি (শুধু ওয়ানডে), লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার ও মিলনে।
আগামী ২৫ নভেম্বর অকল্যান্ডে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ১৮, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, টম ল্যাথাম (উইকেটকিপার), ম্যাট হেনরি।
টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!