ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে জ্বলে উঠতে প্রস্তুত বেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১২:৩৮

১৯৫৮ সালের বিশ্বকাপে জিমি মার্ফি যে মর্যাদা পেয়েছিলেন, সেই একই মর্যাদা পেতে যাচ্ছেন গ্যারেথ বেল। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে ওয়েলস, যে দলের অধিনায়কত্ব করবেন তিনি। সম্প্রতি ম্যাচ খেলার ঘাটতির কারণে বেলের ফর্ম নিয়ে রয়েছে উদ্বেগ। তবে রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলতে আশাবাদী।

আগামী ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচ খেলবে ওয়েলস। কাতারের বিমান ধরার আগের সংবাদ সম্মেলনে বেল নিশ্চিত করলেন, তিনি প্রথম ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন। ফিটনেস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার প্রতিক্রিয়ায় বেল বলেন, ‘আমি খেলার জন্য শতভাগ ফিট ও প্রস্তুত।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লিগে মাত্র পাঁচ ম্যাচে খেলেছিলেন বেল। পরে আমেরিকায় পা রেখে লস অ্যাঞ্জেলস এফসির হয়ে কেবল একবারই পুরো ৯০ মিনিট খেলেছেন। গত ৫ নভেম্বর ম্যাচটিতে ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলসএ কাপ প্লে অফ জয়ে সমতা ফেরানো গোল করেন তিনি। 

বেল বললেন, ‘কোনও সমস্যা নেই। আমাকে যদি ৯০ মিনিট ধরে তিন ম্যাচ খেলতে হয়, আমি তিন ম্যাচই খেলবো। মানসিকভাবে অনেক বেশি কঠিন সময় ছিল। আমি মনে করি প্রত্যেকের জন্য গত তিন বা চার সপ্তাহ ছিল কঠিন, এমনকি খেলোয়াড়দের ইনজুরির খবর ও তাদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবরে। আমরা প্রার্থনা করছি যেন কারও ইনজুরি না হয়, কারণ এটা দারুণ উপলক্ষ।’

বেল ভালো করেই জানেন, এটাই সম্ভবত বিশ্বমঞ্চে তার জ্বলে ওঠার শেষ সুযোগ। ২০২৬ সালে তার বয়স হবে ৩৭, একদিকে ‘বুড়িয়ে’ যাওয়া এবং ওই বিশ্বকাপে দেশ উঠবে কি না তারই নিশ্চয়তা নেই, সেক্ষেত্রে এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথম দিনই যুক্তরাষ্ট্রকে হারাতে জ্বলে উঠতে চান বেল। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের