বাবাকে হারিয়ে জেনিফার অ্যানিস্টনের আবেগঘন পোস্ট
এমি অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা জন অ্যান্থোনি অ্যানিস্টন মারা গেছেন। গত ১১ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেতা। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
‘ডেস অব আওয়ার লাইভস’খ্যাত বরেণ্য অভিনেতা জন অ্যানিস্টনের মেয়ে জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। এ নিয়ে অফিশিয়াল ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
জেনিফার তার পোস্টে বলেন—‘আমার জানা সবচেয়ে সুন্দর মনের মানুষদের মধ্যে আপনি একজন। গত ১১ নভেম্বর কোনোরকম কষ্ট পাওয়া ছাড়াই আপনি শান্তিতে স্বর্গে চলে গেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আপনি সবসময় সঠিক সময় নির্ধারণ করেছেন! এই দিনটি (১১ নভেম্বর) সারাজীবন আমার কাছে অর্থবহ হয়ে থাকবে। জীবনের শেষ মুর্হূত পর্যন্ত আপনাকে ভালোবাসবো। আমাকে দেখতে আসতে ভুলবেন না!’
১৯৩৩ সালের ২৪ জুলাই গ্রিসে জন্মগ্রহণ করেন জন অ্যানিস্টন। তার যখন ২ বছর বয়স, তখন তার বাবা-মা তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯৬২ সালে অভিনয়ে নাম লেখান জন। তারপর অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।
জন অ্যানিস্টন অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো—‘মিশন: ইম্পসিবল’, ‘সার্চ ফর টুমোরো’, ‘ডেস অব আওয়ার লাইভস’ প্রভৃতি।
প্রীতি / প্রীতি
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই
কটাক্ষের শিকার সাই পল্লবী
কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি
ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা
‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম
ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল