মেসিকে ছোঁয়াও যাবে না! আরব কোচের হুঁশিয়ারি
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে আরব কোচ রোদোলফো আরুবারেনা তার শিষ্যদের হুঁশিয়ার করেছেন- মেসিকে ছোঁয়াও যাবে না এই ম্যাচে! আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন। তার আগে রোদোলফো জানিয়েছেন, দলের খেলোয়াড়দেরকে মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে ছোঁয়াই না হয়।’
তিনি আরও বলেন, ‘বলতে পারেন, এটা আমার দেশের প্রতি দুর্বলতা। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবে কাতারে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে স্মরণীয় হয়ে গিয়েছে মাঠে নামার আগেই।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!