ভারতকে এগিয়ে যাওয়ার চারটি উপায় বললেন ইরফান
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আরেকটি হৃদয় ভাঙার গল্প। বৈশ্বিক ইভেন্টে যেন ভারত ব্যর্থতার আরেক নাম। এই অবস্থা থেকে পরিত্রাণের পথ বাতলে দিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে নিতে এক টুইটে চারটি উপায় বলে দিলেন সাবেক এই বোলিং অলরাউন্ডার। ওপেনারকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার পরামর্শ তার, অন্তত একজন ওপেনার যেন ভয়ডরহীনভাবে খেলে। দলে একজন রিস্ট স্পিনারকে নিতে হবে, যে উইকেট নিতে পারদর্শী। আর প্রতিপক্ষের ফাস্ট বোলারদের বিপক্ষে যেন আগ্রাসী ব্যাটিং করেন ব্যাটসম্যানরা। আর নির্বাচকরা এমন মনোভাব যেন না রাখেন যে, অধিনায়ক পাল্টালে ফলও বদলাবে।
ইরফান টুইটারে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট এগিয়ে যাবে, ১) ওপেনাররা স্বাধীনভাবে খেলবে, অন্তত একজন। ২) রিস্ট স্পিনার (উইকেটশিকারি) আবশ্যক। ৩) ফাস্ট বোলারদের দুমড়েমুচড়ে ফেলো। ৪) দয়া করে মনে করবেন না অধিনায়কত্বে পরিবর্তন আমাদের ফলও পাল্টে দেবে। এই অ্যাপ্রোচগুলো পাল্টাতে হবে।’
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায় ভারত। তাদের ব্যাটিং-বোলিং নিয়ে উঠেছে তীব্র সমালোচনা। আগামী শুক্রবার নিউ জিল্যান্ডে শুরু হবে তাদের পরের ক্রিকেটীয় লড়াই। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা কিউইদের বিপক্ষে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!