ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিরতি নেওয়ার ঘোষণা দিলেন আমির খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১:৫২

দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আকস্মিকভাবে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন এই শিল্পী। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

পরিবারের সঙ্গে অবসরের সময় কাটাতে চান আমির। তা জানিয়ে তিনি বলেন— ‘‘লাল সিং চাড্ডা সিনেমার পর ‘চ্যাম্পিয়নস’ নামে একটি সিনেমার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য দারুণ। এটি খুবই হৃদয়স্পর্শী। কিন্তু আমি অনুভব করছি, আমার একটা বিরতি চাই। আমার মা-সন্তান-পরিবারের সঙ্গে থাকতে চাই। আসলে অভিনেতা হিসেবে আমি যখন কোনো সিনেমায় কাজ করি, তখন তাতে এতটাই ডুবে যাই যে, আমার জীবনে আর অন্যকিছু থাকে না।’’

‘আমি আগামী দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না। প্রথমবারের মতো এমনটা করছি।’ বলেন আমির খান।

৫৭ বছর বয়সী আমির খান মনে করেন তিনি তার পরিবারের প্রতি অবিচার করেছেন। তা জানিয়ে ‘পিকে’খ্যাত এই অভিনেতা বলেন, ‘গত ৩৫ বছর ধরে আমি কাজ করছি। আমি মনে করি, পুরোপুরি মন দিয়েই কাজগুলো করেছি। কিন্তু এখন মনে হচ্ছে, এতে আমি আমার কাছের মানুষদের প্রতি অবিচার করেছি। এখনি সময় জীবনটাকে অন্যভাবে দেখার।’

আমির খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কারিনা কাপুর খান। অদ্বৈত চন্দন পরিচালিত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল