ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মিমকে দেখতে টাঙ্গাইলে ভিড়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ২:১০

বিদ্যা সিনহা মিম গিয়েছেন টাঙ্গাইলে। নায়িকাকে এক নজর দেখতে জমে গেল ভিড়। হঠাৎ করেই টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে মঙ্গলবার মিমকে দেখা গেল। ভক্তদের ভালোবাসায় সিক্ত মিম, ভক্তদেরও নিরাশ করেননি; প্রকাশ্যেই গেয়ে শোনালেন গান।

হাজার হাজার দর্শকদের মাঝে মিমকে নিয়ে যখন উন্মাদনা চলছে তখন নায়িকা মাইক্রোফোন হাতে নিয়ে পরাণ সিনেমার একটি গান গাইতে শুরু করেন। মিমের কণ্ঠের সঙ্গে তখন যুক্ত হয়েছে শত সহস্র কণ্ঠ।

এরপর চারদিক থেকে কল্লোল ওঠে। মিম ফের গাইতে শুরু করেন, ‘কী যাদু করেছ বলো না, ঘরে আর থাকা তো গেল না’ এই সুরের সঙ্গে কিছুতেই দর্শকদের দমিয়ে রাখা যায়নি, সুরের ঢেউ তখন ধ্বনি প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ছে ভিক্টোরিয়া রোড হয়ে শহরময়।

মঙ্গলবার দুপুরে বিদ্যা সিনহা মিমের সঙ্গে যখন কথা হয় তখনও তিনি অনুষ্ঠানে। জানালেন এখনও তিনি অনুষ্ঠানে। মিম বললেন, ‘আমি টাঙ্গাইলে লাক্সের আয়োজনে একটি অনুষ্ঠানে এসেছি। এখানে এসেছি, এখানে এসে আমি রীতিমতো মুগ্ধ। টাঙ্গাইলের মানুষ আমাকে এতোটা আপন ভাবে না না এলে টের পেতাম না। ’

মিম অবশ্য রথ দেখার সঙ্গে সঙ্গে কলা বিক্রির কাজটাও সেরে ফেললেন মানে নিজের চলচ্চিত্র দামালের প্রচারও করে নিলেন। টাঙ্গাইলের হাজার দর্শক কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বললো ‘দামাল। ’ 

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল