ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সফরে আসছেন আসামের ৩৫ বিধায়ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ২:১৭

আসাম বিধানসভার প্রায় ৩৫ জন বিধায়ক আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসছেন। আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর আগরতলা থেকে ঢাকায় আসবেন আসামের বিধায়করা। ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন।

আসাম বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি। বিরোধীদলীয় নেতা দেবব্রত সাইকিয়াও প্রতিনিধিদলে থাকছেন।

আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও থাকবে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। বিধায়করা রাঙামাটির একটি গ্রাম যেখানে অসমিয়া লোক বসবাস করেন, সেটি পরিদর্শন করবে। এছাড়া আসাম থেকে আসা সাংস্কৃতিক দল রাঙামাটিতে সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে যোগ দেবে।

প্রতিনিধিদলটি খাগড়াছড়িতে যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী