যারা খেলা বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন : অপু
‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার’- এভাবেই আসছে বিশ্বকাপে দল সমর্থন প্রসঙ্গে বলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে চলতি মাসের ১ তারিখ থেকে ‘লাল শাড়ি; সিনেমার শুটিং করছেন। সিনোমর প্রযোজক তিনিই। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার শুটিং সেটেই তার সঙ্গে আলাপ করা হয়।
অপু বিশ্বাস আরো বলেন, আমাকে নিয়ে একটা ট্রল হয়। আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। সেখানে তিশা আপু ছিলেন, আসিফ ভাই ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।
উল্লেখ্য, বর্তমানে অপু বিশ্বাস সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করছেন। অপুর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের