ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘কোনো সন্দেহ নেই, আমি বিশ্বের সেরা কোচ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৩:৪৬

স্পেন দলকে নতুন করে গড়ে তুলছেন লুইস এনরিকে। দলে সেই অর্থে নেই কোনো তারকা। লিওনেল মেসি, নেইমারের মতো একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সৃষ্টিশীল কেউ নেই। তবে আছে এক ঝাঁক তুমুল প্রতিভাবান ফুটবলার। তাদের নিয়েই স্পেনকে চূড়ায় নিয়ে যাওয়ার কাজ করছেন বার্সেলোনার সাবেক কোচ।   

স্পেনের সামর্থ্য, এনরিকের সামর্থ্য নিয়ে আলোচনা থেমে নেই স্প্যানিশ গণমাধ্যমে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দেওয়ার পর গত শুক্রবার সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠে। সেখানে এনরিকে স্পষ্ট করে দেন, নিজের কাছে তিনিই সর্বকালের সেরা।

“নিজের সামর্থ্য নিয়ে আমার কীভাবে সন্দেহ থাকতে পারে? আমার কোনো সন্দেহ নেই। আমাদেরকে নিয়ে চারিদিকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, আর প্রতি ১৫ মিনিটে তারা একজন কোচ ছাঁটাই করছে। কিন্তু বিষয়টা মোটেও তেমন নয়। অবশ্যই কোনো সন্দেহ নেই যে, আমি বিশ্বের সেরা কোচ, সন্দেহাতীতভাবে।” 

“আপনারা শান্ত থাকতে পারেন, কারণ আবারও সমালোচনা আসছে। তবে আমার মাঝে কোনো সংশয় নেই। আমার কীভাবে সংশয় থাকতে পারে? এখানে সংশয়টা কোথায়? ফুটবলের ইতিহাসেই আমার চেয়ে সেরা কোনো কোচ নেই। আমি এটা বিশ্বাস করি। এর পাশাপাশি একটা ব্যাপার আছে, বাস্তবতা। সেদিক থেকে অবশ্যই এটা সত্যি নয়, তবে আমি তাই বিশ্বাস করি। এতে কোনো সন্দেহ নেই, আমি নিশ্চয়তা দিচ্ছি।” 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের