ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আ’লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে : কৃষিমন্ত্রী


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৪:৪৯
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের হৈবৎপুর গ্রামে মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও নবান্নে ধান কর্তন অনুষ্ঠানের উদ্ধোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে হৈবৎপুর গ্রামে এ উদ্ধোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্যে কৃষিবিদ, বীর মুক্তিযোদ্ধা কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় এগিয়ে চলছে বাংলাদেশ। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় সকল আবাদি-অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনতে হবে।
 
তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, বাংলাদেশে কোনো খাদ্যের ঘাটতি হবে না। বর্তমান বিশ্বে মহামারী ও দুর্ভিক্ষ দেখা দিলেও বাংলাদেশে কোনো ঘাটতি হবে না। আমরা সব সময় জনগণের পাশে আছি এবং থাকব। এ সরকার মুক্তিযোদ্ধাদের যত রকম সুযোগ-সুবিধা আছে সব রকম আমরা দিয়ে আসছি। আমরা আগামীদিনে সরকার গঠন করে দেশকে আরো একধাপ এগিয়ে নিতে চাই। তাই আগামীতে জননেত্রী ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
 
তিনি বলেন বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে আশ্বিন-কার্তিক মাসে প্রতিদিন দুই থেকে পাঁচজন মানুষ না খেয়ে মারা গেছে। আওয়ামী লীগ আমলে গত ১৩ বছরে একটি মানুষও না খেয়ে মারা যায়নি।
 
সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পরিত্যক্ত জমিগুলোকে কৃষির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে নানা রকম সহযোগিতা দেয়া হয়েছে।
 
এ সময় ড. আবদুর রাজ্জাক আরো বলেন, কৃষি যদি লাভজনক না হয় কেউ চাষ করবে না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে, যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে। সে লক্ষ্যে সরকার দেশব্যাপী কাজ চাল্লাছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, কৃষি মন্ত্রণালয়ের  সচিব সায়েদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা  আ‘লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা  আ‘লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু , চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
 
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু প্রমুখ। 

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ