ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভক্তদের উন্মাদনার শিকার মেসি, আটক ২ সমর্থক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২২ বিকাল ৫:৭

কাতারে পৌঁছানোর আগেই ভক্তদের উন্মাদনার শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আটক হয়েছেন দুই সমর্থক। ক্লাব ফুটবল শেষ করে বিশ্বকাপ মিশনে সংযুক্ত আরব আমিরাতে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেন লিওনেল মেসি। বুধবার কাতারে পা রাখবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর আগে আবুধাবি বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে নামে আর্জেন্টিনা। সেই সময় নিরাপত্তা বলয় ভেঙে আর্জেন্টিনার অনুশীলন চলাকালে দুই সমর্থক ঢুকে পড়েন মাঠের মধ্যে। 

মেসির দিকে ছুটছিলেনও তারা। তবে, বেরসিক নিরাপত্তারক্ষীরা তাতে বাগড়া দেয়। দূর থেকে অবশ্য পুরো ঘটনাই উপভোগ করেন মেসি ও তার সতীর্থরা। 

এটি স্বাভাবিক একটি ঘটনা বলেই সাংবাদিকদের জানান কোচ স্কালোনি। তিনি বলেন, মেসির মতো কিংবদন্তিকে দেখতে মাঠের মধ্যে ভক্তরা ঢুকে পড়ার চেষ্টা করবেন, সেটা তো অপ্রত্যাশিত নয়। আমরা খুব সহজভাবেই গোটা বিষয়টাকে দেখছি। এখানকার নিরাপত্তা নিয়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

আগামীকাল বুধবার প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে আলবেসিলেস্তারা। ২৩ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের