ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চারবছরে একবারই পাগল হই, চেতাবেন না : আসিফ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:২৩

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে মাতামাতি শুরু হয়েছে দেশজুড়ে। শোবিজ তারকারাও মেতেছেন ফুটবল উৎসবে। প্রত্যেকেই নিজের প্রিয় দলকে নিয়ে তর্কযুদ্ধে মোটেও ছাড় দেন না।

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের প্রিয় দল ব্রাজিল। বুধবার (১৬ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রিয় দলকে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের এক হাত নিয়েছেন এ গায়ক।

আসিফ আকবরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আমরা যারা বনেদী ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি। বিশ্বকাপ দরজায়, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না। এমনিতেও মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারও সঙ্গে তর্কও করি না। ব্রাজিল দ্য অ্যা টিম হিসেবে খেলে, যেকোনো ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষ্য মাত্র।

সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার, এ রকমভাবে বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ।

ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তাদের মতামত সাগ্রহে মেনে নেব। বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাস চর্চা করে মন্তব্য করুন।

ইতালির মতো স্ট্যান্ডার্ড টিম পেলে ভালো লাগত। তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপটা খালি খালি লাগছে। চলুন খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ- দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২। বি স্পোর্টিং, বি পজিটিভ, বি বাংলাদেশি, বি ব্রাজিলিয়ান। ভালোবাসা অবিরাম।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল