ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারত সিরিজের নিউজিল্যান্ড দলে নেই বোল্ট-গাপটিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বাদ পড়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার এই দুই দল সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মোকাবিলা করবে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট ও মারটিন গাপটিল।

গাপটিলের সাম্প্রতিক পারফর্ম্যান্স খুব একটা ভালো নয়। যার কারণে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গায় সুযোগ পান হার্ড হিটার ফিন অ্যালেন। যেখানে ৫ ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে ৯৫ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি ও ৮ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অ্যালেন। আর বোল্ট জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক গতি পেসার অ্যাডাম মিলনে। ২০১৭ সালের পর আবারও কিউইদের দলে ফিরলেন তিনি।

শুক্রবার (১৮ নভেম্বর) ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। সিরিজের বাকি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর যথাক্রমে মাউন্ট মঙ্গানুই ও নেপিয়ারে। ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, লোকি ফার্গুসন, ড্যারিল মিচেল, এডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ম্যাট হেনরি।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের