ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বের হওয়ার আগে গোপন খাতায় কী দেখেন অভিষেক!  


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:২৫

গত দুই দশক ধরে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। পেশাদার এ জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন তিনি।নিজের অভিনয়ের জন্য প্রশংসা, পুরস্কার যেমন পেয়েছেন, তেমনি সমালোচনারও শিকার হয়েছেন ‘ধুম’ খ্যাত এ অভিনেতা। বিশেষ করে মেগাস্টার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা। সে সবই মনে রেখেছেন তিনি, কিন্তু নিজস্ব কৌশলে।

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, তার একটি গোপন খাতা আছে। সেখানেই সব তুলে রাখেন তিনি। যে সকল খারাপ মন্তব্য, সমালোচনা তার চলার গতিরোধ করতে পারে বলে মনে করেন, সেগুলোকে সরিয়ে রাখেন ওই গোপন খাতায়। এতে আত্মসংস্কারও হয় বলে দাবি করেন এ অভিনেতা।

জুনিয়র বচ্চন আরও বলেন, এখনও সব সমালোচনা শুনে আমি একই কাজ করি। তবে এখন ভিন্নভাবে করি। আগে দর্শকের খারাপ প্রতিক্রিয়াগুলো লিখে বাথরুমের আয়নায় লাগিয়ে রাখতাম। এখন আয়না পুরো ঢেকে গেছে সেগুলো দিয়ে। তাই এখন নিজের কাছে ছোট্ট একটা নোটবুক রাখি। সবই শুনতে চান এবং মনেও রাখতে চান তিনি। তাই প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

বাবা অমিতাভই তাকে এমন বুদ্ধি দিয়েছিলেন বলে জানান তিনি। বলেছিলেন- এখানে সব লিখে রাখো। প্রতিদিন একবার করে পড়ে কাজে বের হবে। আর সমালোচকদের ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ নেবে। সেটাকেই অনুপ্রেরণা মনে করে নোটবুক দেখে প্রতিদিন কাজে বের হন অভিষেক।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল