মীর সাব্বিরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ পায়েলের
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন উপস্থাপিকা ইসরাত পায়েল। সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর মঞ্চে এ ঘটনা ঘটে। সেখানে বিচারকের দায়িত্বে ছিলেন অভিনেতা মীর সাব্বির। উপস্থাপনা করেন ইসরাত পায়েল। অনুষ্ঠানের এক পর্যায়ে মীর সাব্বিরকে মঞ্চে ঢেকে নেন পায়েল। মীর সাব্বির-পায়েল পরস্পরের সঙ্গে রসিকতাও করেন।
মীর সাব্বির মঞ্চ ছাড়ার সময় তাকে বরিশালের ভাষায় নাটকের জনপ্রিয় সংলাপ দিতে বলেন পায়েল। জবাবে সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্ত রাখতে পারি না’। আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতাড়ি তুমি এরকম উদলা গায়ে দাড়াই আছ কিল্লাইগা’? বরিশালের ভাষায় মীর সাব্বিরের কথা শুনে হেসে দেন পায়েল। দর্শকসারিতে থাকা অনেকে তখন হাততালি দিচ্ছিলেন। মীর সাব্বিরের হাত থেকে মাইক্রোফোন নিয়ে পায়েল হাসতে হাসতে বলেন, ‘ওহ মাই গড। থ্যাংক কিউ সো মাচ’।
অনুষ্ঠানের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অনুষ্ঠানের পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পায়েল দাবি করেছেন, তাকে বুলিং করা হয়েছে। পায়েল বলেন, ‘এমন বক্তব্য দেওয়ায় মীর সাব্বিরের ক্ষমা চাওয়া উচিত। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তিনি প্রতিযোগিতা নিয়ে, বরিশাল নিয়ে বলতে পারতেন। তার চোখ গেছে আমার পোশাকের ওপর। এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। এটা গ্ল্যামার নিয়ে অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান হলে তিনি বলতে পারতেন, ‘তুমি ড্রেস কোড ফলো করো নাই’। উনি অনুষ্ঠানের ওয়েটটা হয়তো বুঝতে পারেননি। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ’।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের