ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএল : খুলনা টাইগার্সে নাসিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১:৪১

সাতটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল-২০২৩। নিলাম হবে চলতি বছরেই। তার আগেই দল গোছাতে শুরু করেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার (১৫ নভেম্বর) পাঁচ ক্রিকেটারকে দলে ভোড়ানোর ঘোষণা দিয়েছে খুলনা টাইগার্স।

দুপুরে তারা তামিমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেয়। তিনি দলটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন। এরপর বিকেলে তারা পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয়। এর পরপরই তারা ঘোষণা দেয় পাকিস্তানের পেস সেনসেশান নাসিম শাহকে দলে ভেড়ানোর।

এরপর সন্ধ্যায় তারা নিশ্চিত করে শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দোকে দলে ভেড়ানোর। এর পরপরই তারা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খানকে দলে নেওয়ার ঘোষণা দেয়।

এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট— এই তিন ভেন্যুতে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ হবে ৪৬টি। এবার নেই কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের