প্রেমিকাকে বিয়ে করলেন টোয়ালাইট সিনেমার অভিনেতা
দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’খ্যাত মার্কিন অভিনেতা টেইলর লটনার। কনের নাম টেইলর ডোম। বাগদানের এক বছর পর গত ১১ নভেম্বর বিকালে ক্যালিফোর্নিয়ায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে এ দম্পতির শতাধিক ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
বুধবার (১৬ নভেম্বর) টেইলর লটনার তার ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এসব ছবিতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছিলেন নববধূ টেইলর ডোম। অন্যদিকে সাদা রঙের শার্টের ওপর কালো স্যুট-কোট পরেছিলেন টেইলর লটনার। ক্যাপশনে এই অভিনেতা লিখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস টেইলর লটনার।’ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।
২০১৮ সালে পরিচয় হয় টেইলর লটনার ও টেইলর ডোমের। একই বছরে সম্পর্কে জড়ান তারা। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর গত বছরের ১১ নভেম্বর বাগদান সারেন এই যুগল। অবশেষে পরিণয় পেলো দুই টেইলরের প্রেম।
এর আগে টেলর সুইফট, লিলি কলিন্স, মেরি অ্যাভেরোপোলস এবং বিলি লর্ডের মতো তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর লটনার। কিন্তু এসব সম্পর্কের কোনোটাই টেকেনি।
‘টোয়ালাইট’ সিনেমায় জ্যাকব ব্ল্যাক চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান টেইলর লটনার। ২০০৮ সালে এ সিনেমা মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে বেশ কিছু কাজ তার হাতে রয়েছে। তার পরবর্তী সিনেমা ‘হোম টিম’। নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
প্রীতি / প্রীতি
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের