৯০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
তিন লটে ৯০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। প্রতি লটে ৩০ হাজার টন সার ক্রয় করা হবে। এতে সরকারের ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভায় বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউএই থেকে পঞ্চম লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় এ সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
অন্য একটি প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সাবিক এগ্রি-নিউট্রিন্টস কোম্পানিজ, সৌদি আরব থেকে ১৩তম লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় করা হবে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। এছাড়া, আরেকটি প্রস্তাবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সাবিক এগ্রি-নিউট্রিন্টস কোম্পানিজ, সৌদি আরব থেকে ১৪তম লটে ৩০ হাজার টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত