এনকুকুর পরিবর্তে ফ্রান্সের বিশ্বকাপ দলে কোলো
ফ্রান্সের বিশ্বকাপ দলে ক্রিস্টোফার এনকুকুর পরিবর্তে নেওয়া হয়েছে রন্ডাল কোলো মুয়ানিকে। গলকাল মঙ্গলবার অনুশীলন করার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন এনকুকু। পরে দেখা যায় এই ইনজুরি থেকে সেরে উঠতে তার বেশ সময় লাগবে। তাই তাকে সরিয়ে আজ বুধবার কোলোকে দলে নেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স।
কোলো জার্মান বুন্দেসলিগার দল এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমে ২৩ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করেছেন। গেল সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে তার অভিষেক হয়। নেশন্স লিগে অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
ফ্রান্সের তারকা খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার তালিকায় সর্বশেষ সংযোজন এনকুকু। তার আগে মিডফিল্ডার পল পগবা, এন’গলো কান্তে ও ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। অন্যদিকে রাফায়েল ভারানে ইনজুরি থেকে সেরে উঠছেন। তবে তাকে রাখা হয়েছে।
দিদিয়ের দেশমের দল আজ বুধবার রাতে কাতারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে গ্রুপ ‘ডি’ তে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া।
২২ নভেম্বর দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। এরপর ২৬ নভেম্বর রাত ১০টায় ডেনমার্কের মুখোমুখি হবে ফরাসিরা। আর ৩০ নভেম্বর রাত ৯টায় শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!